পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ এএম

শেরপুরে এক পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে। তার অপকর্মের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া গ্রামে ওই পুলিশ কর্মকর্তার ভাইসহ ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করে।

বক্তারা অভিযোগ করেন, আলিনাপাড়া গ্রামের বাসিন্দা জামালপুর জেলায় কর্মরত পিবিআইয়ের ইন্সপেক্টর জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসী ও তার বড় ভাই আনোয়ার হোসেন ছন্টুর পরিবারকে বিভিন্নভাবে নাজেহাল করছে। জোরপূর্বক জমি দখল, বাড়িতে লেবার দিয়ে গরু/ছাগল পালনসহ ক্ষেত-খামারে কাজ করিয়ে লেবারের বেতন না দেওয়া, স্ত্রীকে দিয়ে এলাকার মানুষকে হয়রানি করাসহ নানা অভিযোগ তোলেন তারা।

অভিযোগ অস্বীকার করে পিবিআই ইন্সপেক্টর জয়নাল আবেদীন বলেন, ‘আমার সৎভাই এলাকার সহজ-সরল মানুষদের হুমকি দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বারবারই একেকটা ঘটনা তৈরি করে আমার পরিবারের কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করে সৎভাইয়ের পরিবার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত