চট্টগ্রামে বিজিবির ডিজি

আমাদের একটাই উদ্দেশ্য শান্তিপূর্ণ নির্বাচন ও নিরাপত্তা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য, আসন্ন নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়।’

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে বিজিবি সদস্যদের ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদেও তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২৯ ডিসেম্বর থেকে চট্টগ্রাম রিজিয়নে ১৭৭ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করার কথা জানিয়ে এ কে এম নাজমুল হাসান বলেন, ‘২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচন ঘিরে যাতে আইনশৃঙ্খলার অবনতি বা কোনো নাশকতা না হয় এবং বিপুল উৎসাহে ভোটাররা যাতে ভোট দিতে ভোটকেন্দ্রে আসতে পারেন সেজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের দিন আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকব। কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়, রিটার্নিং কর্মকর্তা বা প্রিসাইডিং অফিসারের কোনো চাহিদা থাকে অথবা ভোটকেন্দ্রে যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেখানে আমাদের ফোর্স যাবে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে। এছাড়া নাশকতা ঠেকাতে আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড আছে। প্রয়োজনে যেসব ভোটকেন্দ্রে গোলযোগ হবে সেখানে ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল টিম রাস্তায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত