রাজশাহী-১ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আখতার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীকে (কাঁচি প্রতীক) সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘আমি আখতার ভাইয়ের থেকে সুযোগ চেয়েছি, তিনি আমাকে সমর্থন ও সম্মান দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ৭ তারিখে আমাদের জয় হবে ইনশাআল্লাহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত