স্যান্টনারকে উইকেট উপহার দিয়ে দলের চাপ বাড়ালেন আফিফ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ এএম

আফিফ আর হৃদয়ের ব্যাটিংয়ে ছিল কিছুটা রয়ে সয়ে এগোনোর ছাপ। তবে দুজনের জুটি যখন ১৮ রানের তখনই ধৈর্য্য হারালেন আফিফ।

৯ম ওভারে স্যান্টনারের বলে এগিয়ে এসে চার্জ করতে চেয়েছিলেন। বুদ্ধিমান স্যান্টনার লেন্থ পিছিয়ে দেন। সঙ্গে পান টার্নও। তাতেই পরাস্ত আফিফ।

ইনসাইড এজ হয়ে প্যাড লেগে বাতাসে কিছুটা উপরে উঠে বল থামে সেইফার্টের গ্লাভসে।

৫৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

আফিফ ফেরার আগে করেন দুই চারে ১৩ বলে ১৪ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত