শরিফুলের ছয়, নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ এএম

ফিন অ্যালেনকে ষষ্ঠ বারের মতো আউট করলেন শরিফুল! ম্যাচ আপ শরিফুলের পক্ষে, নাজমুল এনেছেন তাকে। সফলও হয়েছেন শরিফুল। 

লেংথ বলে লাইন মিস করে বোল্ড ৩১ বলে ২৮ রান করা অ্যালেন, ব্যাট ও প্যাডের মাঝে ছিল অনেকটা ফাঁক। বাংলাদেশ পেয়ে গেছে পঞ্চম উইকেটের দেখা। 

৮.৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৪৯ রান। এ উইকেটের পর ডিএলএসে বাংলাদেশ এগিয়ে ৭ রানে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত