রিজভীকে খোঁজা হচ্ছে শিগগির গ্রেপ্তার : ডিবি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে। তাকে শিগগির আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ, ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। গতকাল রবিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘রুহুল কবির রিজভী হঠাৎ করে বের হয়ে যে ধরনের কথা বলেন, এটা সংবিধান ও রাষ্ট্রবিরোধী। একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন। নির্বাচন বানচাল করা, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করাসহ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন। এরকম একজন অসুস্থ মানুষ হঠাৎ করে যেসব কথা বলেন, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাকে খোঁজা হচ্ছে। কারণ তার বিরুদ্ধে অনেক মামলা আছে। তাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।’

যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের সুনির্দিষ্ট বা সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন এই গোয়েন্দা কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত