সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে কনটেন্ট ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন ডেভেলপমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদ: কনটেন্ট ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন ডেভেলপমেন্ট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার।
অতিরিক্ত যোগ্যতা: কন্টেন্ট ডিজাইন, সফটওয়্যার সহ চমৎকার মাল্টিমিডিয়া দক্ষতা (মাইক্রোসফট অফিস স্যুট, বাংলা টাইপিং, অ্যাডোব, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং সফটওয়্যার)। ক্যাপচারিং, ভালো ফটোগ্রাফি এবং ভিডিও ডকুমেন্টেশন দক্ষতা। অনলাইন প্রচার (ইন্ট্রানেট সাইট) উন্নয়ন এবং মিডিয়া আগ্রহের অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বেতন: ৫০,০০০ থেকে ৭০,০০০ (মাসিক)
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
প্রার্থীর বয়স: কমপক্ষে ২৬ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৩
সূত্র: বিডিজবস
