সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম

ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রবিবার দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলে। ফেরি বন্ধ থাকায় দুপারে শতাধিক ছোট বড় গাড়ি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত