নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রার্থী ‘আমার পক্ষে সম্ভব না’

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে অসুস্থতা এবং মানসিক পরিস্থিতির কথা জানিয়েছেন গাজী শাহেদ।

আজ সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ এ ঘোষণা দেন। এ সময় তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গাজী মোহাম্মদ শাহেদ বলেন, ‘শারিরীক অসুস্থতা ও পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে আমি মানসিককভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ফলে শারীরিক ও মানসিক ভাবে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

এ সময় নির্বাচনের  শুরু থেকে তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এই প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত