ব্যাডমিন্টন খেলতে খেলতে মারা গেলেন পুলিশ কর্মকর্তা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ব্যাডমিন্টন খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মুন্সি (৫৮) নামে এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হাসমত মুন্সির ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি-তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, রবিবার রাতে থানার অন্য স্টাফের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন মনিরুজ্জামান। খেলা চলাকালে হঠাৎ তিনি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত