শীর্ষ ব্রোকারদের সঙ্গে এসইসির সভা আজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ এএম

পুঁজিবাজারে চলমান মন্দা পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে শীর্ষ ব্রোকারেজ হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার বিকেলে এসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ ২০ ব্রোকার হাউজের  প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত