শামীমের পক্ষে ভোট চেয়ে যা বললেন সাকিব আল হাসান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মাগুড়া-১ শ্রীপুর আসনের নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের আওয়ামী লীগ অফিস থেকে শামীম হকের পক্ষে প্রচারণায় নামেন সাকিব আল হাসান।

এ সময় তিনি গাড়িবহর নিয়ে শহরের নিলটুলী, ঝিলটুলী, থানা রোড,পূর্বখাবাসপুর, কমলাপুরসহ শহরের বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।

প্রচারণায় নৌকার প্রার্থী শামীম হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার শুরুতে সাকিব আল হাসান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় মার্কায় ভোট দিলেই আগামীতে আবারও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।

এ সময় শামীম হক বলেন, ফরিদপুর-৩ আসনে নৌকা মার্কার জোয়ার এসেছে। আশা করছি ৭ তারিখ ভোটের মাঠে নৌকার বিজয় সুনিশ্চিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত