করোনায় আরও ১৬ জন আক্রান্ত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময়ে নতুন করে আরও ১৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। একইসময়ে ৪০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৩৪৬ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৪৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত