বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন শেখ হাসিনার অনন্য অবদান। গতকাল বুধবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলাম।
মতবিনিময় সভায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
