নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও ১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৫ জানুয়ারি) সারা দেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচি করবে বিএনপি।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শুক্রবার এ মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
