লক্ষ্মীপুর-৩ থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে এসে নির্বাচনের থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মো. রাকিব হোসেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা শহরের ‘আই-কেয়ার চক্ষু হসপিটাল’ অবস্থিত লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে  সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন প্রার্থী রাকিব হোসেন।

সংবাদ সম্মেলনে (লাঙ্গল) প্রার্থী রাকিব হোসেন বলেন, প্রশাসনের পক্ষপাত, সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির কারণে তিনি নির্বাচন থেকে সরে গেলেন। ভোট করার সুন্দর পরিবেশ নেই। প্রশাসন মুখে যা বলে তা বাস্তবায়ন করে না। শুরু থেকে প্রশাসন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে এ কথা বলে আসছে। আমার কাছে সেই পরিবেশ মনে হচ্ছে না, তাই এ নির্বাচন থেকে সরে গেলাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত