বিএনপির মিছিলে পুলিশের ফাঁকা গুলি, আহত ৫

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে কুমিল্লায় বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনি ও রবিবার (৬ ও ৭ জানুয়ারি) হরতালের দাবিতে মিছিলের ডাক দেয় দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও মিছিলের প্রস্তুতি নেন নেতাকর্মীরা।

আজ সকাল ১০টায় কুমিল্লা মহিলা কলেজের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির সংঘর্ষ হয়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। এ সময় আহত অবস্থায় দুই বিএনপি নেতাকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের তিনজন আহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি। সংঘর্ষে দুই জনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদের আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত