দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের স্বতন্ত্র পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন ট্রাক প্রতীকের প্রচার প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
বাঁশখালীর বিভিন্ন স্থানে এলাকায় গনসংযোগ কালে তিনি বলেন,আমি ৩২ বছর যাবত আপনাদের জন্য সময় দিয়েছি,আপনারা আমাকে এবার ট্রাক মার্কায় ভোট দিন। আমি প্রধান সড়ক চার লেইন, অভ্যান্তরীন সড়ক সংস্কার, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ,শঙ্খ নদীর তৈলারদ্বীপ সেতুর টোল মওকুপ করব, উপকুলীয় বেড়িবাঁধ স্থায়ী করব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, কিছু কিছু প্রার্থী এখন থেকে মানুষের উপর নানা ধরনের হয়রানি, মামলা হুমকি দমকি শুরু হয়েছে। সাধারণ জনগনকে যারা অর্থের জোরে হয়রানি করবে ট্রাকে ভোট দিন, সকল অন্যেয়ের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে তিনি সভায় জানান।
যারা জনগনের ক্ষতি চায় এবং আপনারা তাদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখবেন। প্রচারণাকালে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা সংগ্রাম, কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন, পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান আক্তার হোছাইন, রাশেদ আলী, মনজুর আলম , মোহাম্মদ হারুন,আবদু জব্বার, হোছাইন মোহাম্মদ, মোঃ ওমর সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন ।
