বগুড়া-৩ আসন

গাড়িতে ট্রাকের ধাক্কায় জাপা প্রার্থী এমপি নুরুল আহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:০২ এএম

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য (এমপি) আলহাজ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। গতকাল শুক্রবার নিজ বাসভবন থেকে আদমদীঘি উপজেলায় যাওয়ার পথে একটি ট্রাক এমপির গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান তিনি।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে দুপচাঁচিয়ার বাসভবন থেকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে যাওয়ার পথে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক এমপির ব্যবহৃত নিশান এক্সট্রায়েল মডেলের গাড়িটির ডান পাশে ধাক্কা দেয়। এতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িতে থাকা এমপি নুরুল অসুস্থবোধ করলে তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ বিকল হয়ে যাওয়া ট্রাকটি হেফাজতে নিয়েছে। সেইসঙ্গে চালককেও থানায় নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত