চট্টগ্রামে ৩ ভোটকেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

চট্টগ্রাম নগরে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৬ জানুয়ারি) নগরের বন্দর থানাধীন দুইটি ও খুলশী থানাধীন একটা কেন্দ্রে আগুন দেয়া হয়।

আজ ভোরে বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিউস সুন্নাহ মাদ্রাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রায় একই সময়ে খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনী ইউসেপ স্কুলে (ডাব্বা স্কুল) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (বন্দর-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন জানান, আমরা একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার বিষয়চটি নিশ্চিত হয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত