গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের সাড়ে ১২ হাজার সেনা পঙ্গু হয়েছে। শুধু তা-ই নয়, পঙ্গু হিসেবে স্বীকৃতি পেতে সেনাদের আবেদনের এই সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহরোনথ।
হিব্রু ভাষার এই সংবাদমাধ্যমের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, সেনাদের পঙ্গুত্বের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিযুক্ত একটি প্রতিষ্ঠান, যা ‘হতাশাজনক পূর্বাভাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইসরায়েলি সেনাদের পুনর্বাসন বিভাগ ৬০ হাজার সেনার চিকিৎসা দিচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে অন্তত ৫ হাজার সেনা পঙ্গু হয়েছে। এ ছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তিন হাজার ৪০০ সেনা নতুন করে ভর্তি হয়েছে।
ইয়েদিয়ত আহরোনথ জানিয়েছে, প্রকাশিত তথ্যের সঙ্গে ইসরায়েলি সেনা কর্মকর্তাদের দেওয়া তথ্যে অসঙ্গতি আছে। ডিসেম্বরের শেষের দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তথ্যানুসারে, গত ৭ অক্টোবর থেকে আহত সেনাদের সংখ্যা তিন হাজারে পৌঁছেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আহতদের সংখ্যা দুই হাজার ৩০০ জন।
দাউদ ইব্রাহিমের ১৫ হাজারের জমি দুই কোটিতে বিক্রি