পটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গ্রেপ্তার

  • ওসমান স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থক ও  ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক 
  • গ্রেপ্তারকৃত ব্যাক্তি ওসমান আলমদার একাধিক মামলার আসামি বলে জানা গেছে
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ পিএম

চট্টগ্রামের পটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি ওসমান আলমদার একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

জানা যায়, ওসমান স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থক ও  ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ৷ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ছনহরা চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওসমানকে পুলিশ গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ছনহরায় নৌকার অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে৷।

পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত