শরীয়তপুরের তিন আসনে আবারও নৌকার জয়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:০৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর -১ (শরীয়তপুর সদর-জাজিরা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন অপু। নির্বাচনে তিনি এক লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা ঈগল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪৮৮ ভোট।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। নির্বাচনে তিনি এক লাখ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।

শরীয়তপুর -৩ (ভেদরগঞ্জ-ডামড্যা-গোসাইরহাট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নাহিম রাজ্জাক। নির্বাচনে তিনি এক লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট পেয়ে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল হান্নান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন চার হাজার ৪১৯ ভোট।

রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, শরীয়তপুর-১ আসনে ৫৭ দশমিক ৩৫, শরীয়তপুর-২ আসনে ৫১ দশমিক ২৭ ও শরীয়তপুর-৩ আসনে ৫৩ দশমিক ৬৫ শতাংশ ভোট পড়েছে। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত