কর্মসূচি নির্ধারণে শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম

নির্বাচন পরবর্তী করণীয় ও আন্দোলন সংগ্রামের নতুন কর্মসূচি নির্ধারণে রাজপথে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন দল ও জোটের নেতারা। রাতে গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় প্রথমে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে, সন্ধ্যা ৬টায় জাতীয়তাবাদী সমমনা জোট  ও শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত