প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআই নেতারা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ এএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে গতকাল মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এফবিসিসিআই তারা।

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেন এফবিসিসিআই সভাপতি। এ সময় দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথাও বলেন ব্যবসায়ী নেতারা।

এ সময় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত