কণ্ঠশিল্পী আসিফকে দেখা গেল ভারতীয় রাজ্য সিকিমের রাজধানীতে। আসিফ সিকিমে ভ্রমণে গেছেন। ভারতের এই রাজ্য ভ্রমণে রীতিমতো মুগ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় এই গায়ক। মুগ্ধতা প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলেও। রাজ্যের রাজধানী গ্যাংটকের গুণাগুণও।
আসিফ লিখেছেন,গ্যাংটক, সিক্কিম। দ্য গ্রিন সিটি অব ইন্ডিয়া। পলিথিন, প্লাস্টিক, সিগারেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা এক শহরের নাম। পরিস্কার পরিচ্ছন্ন সবুজ শান্ত ফুলেল শহর। এখানকার মানুষ উচ্চস্বরে কথা বলে অভ্যস্ত নয়।
আরও লিখেছেন, উৎসবমুখর গ্যাংটকে গন্ডগোল নেই একদম, আছে ধুলাবালি শব্দদূষণ আর সীসামুক্ত নিঃশ্বাসের গ্যারান্টি।
ভালোবাসা অবিরাম…
বোঝাই যাচ্ছে আসিফকে মুগ্ধ করেছে হিমালয়ের এই বরফাচ্ছাদিত রাজ্য।
‘অনুমতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা যাবে না’