দায়িত্বে ব্যর্থতায় বাদ বাণিজ্যমন্ত্রী! 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভায় জায়গা হয়নি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। পুরনো মন্ত্রীদের বাদ পড়ার কারণ নিয়ে বুধ ও বৃহস্পতিবার সারা দিন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠিকমত দায়িত্ব সামলাতে না পারায় তিনি জায়গা পাননি মন্ত্রীসভায়। 

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে গত সরকারের মেয়াদ জুড়ে আলোচনায় ছিলেন তিনি। বাজারের অস্থিরতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হলেও মন্ত্রী ছিলেন নির্বিকার। বাজার সিন্ডিকেট ভাঙতে পারবেন না বলে সংসদে স্বীকারোক্তিও দিয়েছেন। দ্রব্যমূল্য কমাতে কার্যকর কোনো ভূমিকা নিতে পারেননি তিনি। আর এসব কারণেই নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি তার। 

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত