‘প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জনে সবাইকে নিয়ে কাজ করতে চাই’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম

আসুন সবাই মি‌লে স্মার্ট বাংলা‌দেশ গ‌ড়ে তু‌লি। আমরা আন্তর্জা‌তিক ষড়যন্ত্র মোকা‌বিলা ক‌রে, সকল হুম‌কি-ধম‌কি‌কে উপেক্ষা ক‌রে বঙ্গবন্ধুকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নে‌তেৃ‌ত্বে নতুন ক‌রে সরকার গঠন করা হ‌য়ে‌ছে। ইতিম‌ধ্যে আমরা ডি‌জিটাল কাংলা‌দেশ গড়ার কাজ শেষ ক‌রে‌ছি, এখন স্মার্ট বাংলা‌দে‌শ গড়ার অপেক্ষায় আছি।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহম্মদ ফারুক খান এমপি এক মতবিনিময়সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরও ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অর্জনে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মো. মমিউর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসে আনু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. টিটুল শেক প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত