ভারতীয় সেনাদের ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ ছাড়তে হবে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

আগামী ১৫ মার্চের মধ্যে ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তে নির্দেশ দিলেন দ্বীপদেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গতকাল রবিবার মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্র ধরে ভারতের গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মুইজ্জু প্রথম রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার পর এই পরিস্থিতি দেখা গেল। ৮৮ সেনার ভারতীয় সেনাঘাঁটি অপসারণ করা নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের সরকারি নীতিবিষয়ক সেক্রেটারি আব্দুল্লা নাজিম ইব্রাহিম বলেন, ‘ভারতের সেনারা মালদ্বীপে থাকতে পারবে না। এটি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং তার প্রশাসনের নীতি।’

‘ভারতপন্থি’ বলে পরিচিত নেতা মোহাম্মদ সোলিহকে হারানোর পর ভারতকে সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন ‘চীনপন্থি’ বলে পরিচিত মুইজ্জু। এবার তিনি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন। ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তিকারী তিন মন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর অবশ্য নিজের অবস্থানের দৃঢ়তা তুলে ধরতে ভুল করেননি মুইজ্জু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত