শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস

  • মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা‌
  • আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা আরও কমতে থাকবে জানিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ এএম

চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকাল ৯টায় শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা‌। শ্রীমঙ্গল আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চারিদিকে রাত থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে।

আবহাওয়াবিদ মো. আনিসুর রহমান বলেন, ‘আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা আরও কমতে থাকবে। এ এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত