বিপিএলের এবারের আসরে অধিনায়কত্বের দায়িত্বে দেখা যাবে লিটন দাস ও এনামুল হক বিজয়কে। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস ও খুলনা টাইগার্সের হয়ে কাপ্তানি করবেন এ দুজন।
নিজেদের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে কুমিল্লার নেতৃত্বে ছিলেন ইমরুল কায়েস। এবার সে দায়িত্ব সামলাবেন লিটন।
খুলনায় গতবার কাপ্তানি করেছেন ইয়াসির আলী রাব্বি। এবার এনামুল হক বিজয়কে দেখা যাবে সেই ভূমিকায়।
