জাপান থেকে যুক্তরাষ্ট্রগামী একটি প্লেনে বিমানবালাকে কামড় দিয়েছেন এক মাতাল যাত্রী। এ ঘটনার পর গতিপথ পরিবর্তন করে জাপানের রাজধানী টোকিওতে অবতরণ করেছে ওই প্লেন। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, প্লেনটি জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ)। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বিমানবালাকে কামড় দেওয়া যাত্রী একজন মার্কিন নাগরিক (৫৫)। মাতাল অবস্থায় তিনি বিমানবালার হাতে তার দাঁত বসিয়ে দিয়েছেন। এতে ওই নারী হালকা জখম হয়েছেন।
ওই ফ্লাইটে ১৫৯ জন যাত্রী ছিল। কিন্তু বিমানবালাকে কামড় দেওয়ার পর পাইলটরা হানেদা বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হন। পরে সেখানে বিমানবন্দর পুলিশের কাছে ওই যাত্রীকে হস্তান্তর করা হয়।
তবে অপর একটি সূত্রে জানা গেছে, যার জন্য এত কিছু হলো সেই যাত্রী বিমানবালাকে কামড় দেওয়ার ঘটনা মনে করতে পারছেন না। অভিযুক্ত পুলিশকে বলেছেন, তিনি ঘুমের বড়ি খেয়েছিলেন এবং কী হয়েছিল তা মনে নেই।
প্লেনযাত্রার পুরো সময় টয়লেটেই আটকা যাত্রী!