নির্বাচনী দায়িত্ব পালনে আপত্তি, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে আপত্তি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হওয়ার অভিযোগে চট্টগ্রামের দুই কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১১ জানুয়ারি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের এই দুই শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার বরখাস্ত আদেশটি দুই শিক্ষক হাতে পান। বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন কলেজটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিবেন ধর।

নির্বাচন কমিশনের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলাবিষয়ক শাখার সচিব সোলেমান খান এই সাময়িক বরখাস্ত আদেশ দেন।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর নগরের পাঁচলাইশ থানাধীন বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণ চলাকালে এই দুই শিক্ষক রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সঙ্গে তর্কে জড়ান বলে চিঠিতে অফিস আদেশে উল্লেখ করা হয়।

অফিস আদেশে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ওই দুই শিক্ষক নির্বাচনী দায়িত্ব পালনের ব্যাপারে আপত্তি জানান এবং অবান্তর কথাবার্তা বলে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। এসব আচরণ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ। সেই মর্মে বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসের ১১ তারিখ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া শিক্ষক সহকারী অধ্যাপক আবদুস সা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত