জায়েদ খানের আলোচিত সেই সিনেমা মুক্তি পাচ্ছে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩২ পিএম

জাহিদ হোসেন নির্মিত সিনেমা ‘সোনার চর’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানি ও জায়েদ খান। দৃশ্যধারণের কাজ শেষ করে গত ৮ জানুয়ারি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছিল। ছবিটি মুক্তির জন্য ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

সিনেমাটির পরিচালক জানিয়েছেন, ‘সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেয়া হয়েছিল। খুশির খবর হলো, ছবিটি সেন্সর পেয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।’

জায়েদ খান বলেন, ‘এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সোনার চর’ সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। যার শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে।  ২ ঘণ্ঠা ২৩ মিনিটের এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। সানীর চরিত্রটি কথা বলতে পারেন না। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন তিনি। এখানে জায়েদ একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।

এতে আরও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত