গাজীপুরের শ্রীপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অর্ধলক্ষ টাকা অসর্তকায় আগুয়ে পুড়িয়ে ফেলেছেন এক কাঁচামাল ব্যবসায়ী। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) রাতে পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর নাম জুয়েল রানা। তিনি লোহাগাছ গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে কাঁচামালের দোকানদারি করেন। এতেই তার সংসার চলে। মূলধন হারিয়ে তিনি দিশেহারা।
ক্ষতিগ্রস্ত জুয়েল রানা জানান, বুধবার রাতের দোকানে বেচাকেনা শেষ করে টাকা নিয়ে বাসায় ফিরেন তিনি। বলেন, আমি ওই দিন জ্বরে আক্রান্ত ছিলাম। বাড়িতে ঢুকেতেই মা আমাকে আগুনে পাশে দাঁড়াতে বলেন। মা রান্না শেষে খুড়ির চুলায় আগুন পোহাচ্ছিলেন। পরে আমিও সেখানে দাঁড়াই। বেশ কিছুক্ষণ পর আগুন পোহানো শেষে ঘেরে ঢুকে দেখি আমার লুঙ্গিতে মোড়ানো টাকার বাণ্ডিল নাই। পরে দ্রুত দৌড়ে বাইরে এসে দেখি চলার আগুনে কাছে টাকা পড়ে আছে। এ সময় দ্রুত টাকাগুলো তুলে নেই। তবে এর মধ্যে বেশ কিছু টাকা পুড়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
তিনি বলেন, এখানে ৬৫ হাজার টাকা ছিল। সেখান থেকে ৫১ হাটার টাকা পুড়ে নষ্ট হয়ে গেছে।
সোনালি ব্যাংক শ্রীপুর শাখার ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘পুড়ে যাওয়া টাকা গুলো ব্যাংকে নিয়ে এসেছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এ সব টাকা আমাদের এখানে রাখার নিয়ম নাই। তাই তাকে পুড়ে যাওয়া টাকাগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। ওখানে তিনি সহযোগিতা পেতে পারেন।’
