ট্রাকের ধাক্কায় মোটরসাইকল আরোহী ইমামের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে হাফেজ মো. সায়েম আকন্দ (২১) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কে ভারইল নামক এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত হাফেজ মো. সায়েম আকন্দ উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া (বাংলাবাজার) গ্রামের হেলাল উদ্দিন আকন্দের ছেলে ও পৌর শহরের হাবীব বিন জায়েদ তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।

জানা যায়, মো. সায়েম মোটরসাইকেলে করে গফরগাঁও যাওয়ার পথে ভারইল এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রথমে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ভারইল মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ছিল।

কর্তব্যরত চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত