মহাসড়কে চাঁদাবাজির দায়ে তিনজনের কারাদন্ড

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০২:২৬ এএম

ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কে চাঁদাবাজির দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদন্ড দিয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও পিকআপ থেকে চাঁদা আদায়ের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিততে অভিযান পরিচালনা করে তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাঁছপাড়া গ্রামের মো. আল আমিন (২৮), ঝালুয়া গ্রামের মাজাহারুল ইসলাম (৩০), চারআনিপাড়া গ্রামের মামুন হাসান (২২)।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত