ক্যারিয়ারে উন্নতি হবে কর্কটের, সামাজিক সম্মান বাড়বে তুলার

  • পরিচিত ব্যক্তির চাপে ব্যবসায়িক ডিল ফাইনাল করলে লোকসান হতে পারে বৃষের
  • ঋণ নিলে শোধ করা কঠিন হয়ে পড়বে সিংহ রাশির জাতকদের জন্য
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম

আজ ৭ মাঘ ১৪৩০, ২১ জানুয়ারি ২০২৪, রোজ রবিবার

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ

পরিবারের ব্যয় বাড়তে পারে ফলে বাড়বে মানসিক চাপ। লেনদেনের জন্য দিনটি ভালো নয়। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার সুযোগ পাবেন। সন্ধ্যায় মা-বাবার সেবায় সময় কাটাবেন।

বৃষ

চাকরির বাধা দূর হবে। পরিচিত ব্যক্তির চাপে পড়ে কোনো ব্যবসায়িক ডিল ফাইনাল করবেন না। তা না হলে লোকসান হতে পারে। ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নতুন সুযোগ পেতে পারেন।

মিথুন

অসময়ের বৃষ্টির কারণে সর্দি-জ্বর হতে পারে। আটকে থাকা কাজ ভবিষ্যতের জন্য বাতিল করবেন না। তা না হলে লাভের পরিবর্তে লোকসান হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে। অর্থ ব্যয় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো।

কর্কট

ক্যারিয়ারে উন্নতি করবেন। তবে পরিবারের কিছু সদস্য এ ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সন্তানের পক্ষ থেকে আনন্দদায়ক সংবাদ পাবেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদে সাফল্য লাভ করবেন।

সিংহ

কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে সাহায্য চাইবেন। তারা অবশ্যই আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবেন। ঋণ নিলে শোধ করা কঠিন হয়ে পড়বে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে।

কন্যা

আজ যে কাজ করবেন, তাতে অবশ্যই সফল হবেন। নতুন ব্যবসায় লগ্নির জন্য দিনটি ভালো। বিবাহযোগ্য ব্যক্তিরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। চাকরিজীবীরা আজ কোনো ভালো সুযোগ পেতে পারেন। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারেন।

তুলা

প্রথম কর্মদিবস তুলা রাশির জাতকদের জন্য শুভ। সামাজিক সম্মান বাড়বে। কিছু অর্থ ব্যয় করতে হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। চাকরিজীবীরা পদোন্নতি লাভ করবেন।

বৃশ্চিক

পার্টনারের সঙ্গে ব্যবসা নিয়ে কিছু জঠিলতা হতে পারে। নিজের আচরণ নিয়ন্ত্রণ রাখুন। শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। শিক্ষকদের সাহায্যে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আসা বাধা দূর হবে।

ধনু

ব্যবসায়ীরা হঠাৎই বড় পরিমাণে ধন লাভ করতে পারেন। পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্খা পূরণে সক্ষম হবেন। মা-বাবাকে তীর্থ যাত্রায় নিয়ে যেতে পারেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

মকর

জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। বিবাহযোগ্য ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পাবেন। উপার্জনে আসা সমস্যার সমাধানের জন্য কোনো বরিষ্ঠ সদস্যের সাহায্য নিতে পারবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে কাজ করলে লাভবান হবেন।

কুম্ভ

রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য লাভ করবেন। পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরির খোঁজ করছেন যারা, তাদের জন্য দিনটি অনুকূল। ভাই-বোনের সঙ্গে মনোমালিন্য চললে, তা শেষ হবে। সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরা গোপন শত্রুর কাছ থেকে সতর্ক থাকুন। কারণ আজ তারা আপনার ক্ষতির পরিকল্পনা করবেন।

মীন

পারিবারিক স্তরে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন হতে পারে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। এর দ্বারা লাভবান হবেন। মা-বাবার পরামর্শে কোনো কাজ শুরু করে থাকলে সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন। সন্ধ্যার দিকে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। চাকরিজীবীরা আয়ের নতুন উৎস পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত