ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল সকাল ছয়টা থেকে রবিবার (২১ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ১০৯ পিস ইয়াবা, ১৬ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন ও ১১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত