ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে মিজানুরকে বামনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবী। এ সময় আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান মিজানুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তুষার কান্তি মন্ডল।

তিনি জানান, শনিবার রাতে চেয়ারম্যান মিজানুর রহমানকে বামনা থানায় হস্তান্তর করে র‍্যাব। রবিবার বামনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি দুপুরে প্রসববেদনা উঠলে প্রসূতি মেঘনা আক্তারকে সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অপারেশনের নেয়ার তিন ঘণ্টার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসূতি মেঘনা আক্তার ও নবজাতকের মৃত্যু হয়।

১৬ জানুয়ারি এই ঘটনায় প্রসূতি মেঘনার বাবা ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় চিকিতসক সবুজ কুমার দাসকে প্রধান আসামি করে হাসপাতালের তিন মালিকসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ৩নং আসামি ও ডায়গনিস্টিক সেন্টারে চেয়ারম্যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত