চবির কবিরহাট স্টুডেন্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নজরুল-ইরফান 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালীর কবিরহাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কবিরহাট স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নজরুল ইসলাম রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী ইরফান উদ্দিন সিদ্দিকী মনোনীত হয়েছেন।

রবিবার (২১ জানুয়ারি) রাত ১০টায় এক ভার্চুয়াল সভায় ৪ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- সহ সভাপতি তুষার শুভ এবং সাংগঠনিক সম্পাদক তানভীর রেদোয়ান।

সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আসিফুল হাসান নতুন কমিটি ঘোষণা করেন। এসময় তিনি বলেন, ‘কবিরহাট উপজেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের ২০২৪ সালের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হল। আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার পরামর্শ রইলো।’

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কবিরহাটের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে যুগোপযোগী কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম রায়হান বলেন, এই সংগঠনের বিগত কমিটিতেও দায়িত্ব পালন করেছি। এখন সভাপতি হিসেবে দায়িত্ব আরও বেড়েছে। অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালনের চেষ্টা করবো। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত