রেড স্কয়ারে লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করলেন কমিউনিস্টরা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ এএম

রাশিয়ার হৃদয় বলে পরিচিত মস্কোর রেড স্কয়ারে ১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করেছেন কমিউনিস্টরা। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।

একসময় তার ছবি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত। তার নাম উচ্চারিত হত রাশিয়াসহ সাবেক সোভিয়েতে। লেনিন ছিলেন সোভিয়েতের অন্যতম নেতা। অক্টোবর বিপ্লবের নেতৃত্বে ছিলেন। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।

রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তারা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভাতৃত্ব চেয়েছিলেন। অনুষ্ঠানে অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে পোস্টার। সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন।

লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে কোনো বার্তা দেননি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেক ইতিহাসবিদ লেনিনকে কয়েকহাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী মনে করেন। মৃত্যুর পর তার মগজ রেড স্কয়ারে সংরক্ষণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত