আড়াইহাজারে ওবায়দুল হক (৬০) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে গোপালদী পৌর সভার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল হক সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) সোহাগ সাহা জানান, নিহত ওবায়দুল গোপালদী পৌর সভার সামনের ছোট একটি বাজারে পাহারা দিতেন। মঙ্গলবার রাতে তিনি পাহারা দিতে আসেন। বুধবার সকালে বাজারের পরিত্যক্ত একটি দোকানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এস আই সোহাগ সাহা আরও জানান, নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। তিনি কীভাবে মারা গেছেন তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
