কানাডার দশ বছরের ভিসা পেয়েছেন জায়েদ খান। জানালেন, ফেব্রুয়ারিতে দুবাই যাবেন এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনীতে শো করবেন। বললেন, লন্ডনেও আমন্ত্রণ আছে। সেখানে থেকে ইউরোপের কয়েকটি দেশে ঢুঁ দিয়ে আসবো। এ বছর এক প্রকার পৃথিবী ঘোরা হয়ে যাবে!
প্রবাসীরা তার নাচ, কথাবার্তা, কর্মকাণ্ডে ভীষণ মজা পান জানিয়ে জায়েদ বলেন, আমি তো প্রবাসীদের ভালোবাসার টান ও আমন্ত্রণে সফরে যাই। হাজার হাজার প্রবাসী আমাকে দেখতে আসে। তাদের কাছে গেলে কী যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। অনেকে বলে, কণ্ঠশিল্পীদের বিদেশে শো-তে নিলে তারা গান করে, কিন্তু নায়করা কী করতে পারবে? আমি সেই ধারণা অনেকটা চেঞ্জ করে দেখিয়েছি নায়করা কীভাবে স্টেজ জমাতে পারে।
এছাড়াও এই নায়ক জানান, এই বছরে বিশ্ব ভ্রমণে বের হবেন। সে পরিকল্পনা আগেই করে রেখেছেন।
বিজনেস ক্লাস ছাড়া বিদেশ যাবেন না জায়েদ খান! 