প্রধান বিচারপতিকে নির্মূল কমিটির স্মারকপত্র

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ এএম

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনাল পুনরুজ্জীবিত করাসহ চার নিবেদন নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে স্মারকপত্র দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এসে কমিটির নেতারা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে এ স্মারকপত্র তুলে দেন। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে নির্মূল কমিটির ১৫টি প্রকাশনাও প্রধান বিচারপতিকে দেওয়া হয়।

চারটি দাবি হলো ১. স্থগিত করা দ্বিতীয় ট্রাইব্যুনাল দ্রুত পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ। ২. আপিল বিভাগে আরও বিচারপতি নিয়োগ ও দ্রুত শুনানির ব্যবস্থা। ৩. আপিল বিভাগের একটি বেঞ্চের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে দ্রুত আপিল শুনানি নিষ্পত্তি করা এবং ৪. পুরনো হাইকোর্ট ভবনে মামলার সব কার্যবিবরণী ও দলিলপত্র যথাযথভাবে সংরক্ষণ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত