তিন প্রাপ্তবয়স্ক সন্তানের আচরণে বিরক্ত হয়ে নিজের পোষ্য কুকুর ও বিড়ালের নামে ২৮ লাখ ডলারের সম্পত্তি লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চীনের এক নারী। সম্প্রতি হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সাংহাইয়ের বাসিন্দা সিউ কয়েক বছর আগে উইলের মাধ্যমে তার সব অর্থ ও সম্পত্তি তিন সন্তানকে লিখে দেন। তবে অসুস্থ অবস্থায় কিংবা স্বাভাবিক সময়েও তাকে দেখতে যায় না সন্তানরা। বিরক্ত হয়েই পরবর্তীতে উইলে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন সিউ।
সিউ বলেন, শুধু পোষা প্রাণীই তার কাছে থাকে। তাই তিনি মারা গেলে তার সম্পত্তি পোষা কুকুর ও বিড়াল এবং তাদের শাবকদের জন্য ব্যবহার করা উচিত। এজন্য স্থানীয় একটি ভেটেরিনারি ক্লিনিককে তার উত্তরাধিকারের প্রশাসক নিযুক্ত করা হয়েছে।
বেইজিংয়ের উইল রেজিস্ট্রেশন সেন্টারের প্রধান কার্যালয়ের কর্মকর্তা চেন কাই বলেন, লিউ তার সব সম্পত্তি পোষ্যকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে চীনের আইনে এটার অনুমোদন নেই। তবে এই সমস্যার বিকল্প সমাধান আছে। আমরা তাকে বলেছি যে পশুচিকিৎসা ক্লিনিকের তত্ত্বাবধানের প্রতি তার আস্থা আছে, সেই প্রতিষ্ঠানের কাউকে নিয়োগ করতে পারেন তিনি।
ট্রিপ শেষ হতেই ৯৬৫ টাকার ভাড়া বেড়ে ৬৮৬৮!
গোয়ায় হানিমুনের কথা বলে অযোধ্যায়, ডিভোর্স চাইলেন স্ত্রী