কারামুক্ত হয়েছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে গত রবিবার তিনি হাইকোর্ট থেকে জামিন পান। মুক্তির প্রয়োজনীয় কাগজপত্র দেরিতে আসায় তিনি এই কয়েকদিন মুক্তি পাননি। আজও ছয় ঘণ্টা কারাগারের গেটে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জেলগেটে জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোট নেতারা উপস্থিত ছিলেন।
গত ১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গোয়েন্দা পুলিশ আটক করে ১২ দলীয় জোটের এই সমন্বয়ককে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছিল।
