গাজায় সামরিক অভিযান বন্ধের বিষয়ে ইসরায়েলকে ব্যবস্থা নিতে বলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এর মাধ্যমে ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রথম রায় দিলো জাতিসংঘের শীর্ষ আদালত। তবে এ রায়ে খুশি নন পশ্চিম তীরের রামাল্লা সিটি কাউন্সিলের সদস্য লুবনা ফারহাত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি জানিয়েছেন আইসিজের রায় তাকে কিছুটা হলেও হতাশ করেছে। তবে তিনি স্বীকার করেছেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।
লুবনা ফারহাত বলেন, এই মামলা দায়ের করার জন্য আমরা দক্ষিণ আফ্রিকার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তবে ফিলিস্তিনিরা যা চেয়েছিল তা হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি। আইসিজের রায়ে গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়নি।
তিনি আরও বলেন, এই রায় অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ ‘বাড়িয়ে তুলবে’ এবং তাদের মধ্যে দায়মুক্তির অনুভূতি জাগিয়ে তুলবে।
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে ব্যবস্থা নেয়ার নির্দেশ