আরাকানের বুচিডং-এ ফুমালি নামক রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মি ও মিয়ানমার (জান্তা) সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অনেক রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানা যায়। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপন সূত্রে জানা যায়, মিয়ানমার সেনাবাহিনীর এলআইবি ৫৫১ এর সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে আরাকান আর্মি ফুমালি গ্রামে আশ্রয় নেয়। সে সময় মিয়ানমার সেনাবাহিনীরর ঘাঁটি হতে আর্টিলারি গানসহ ভারী অস্ত্র দ্বারা গোলাবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা যায়।
এছাড়া আহতদেরকে বুচিডং হাপাতালে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোজে এক গ্রাম হতে অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করছে। অনেকে বাংলাদেশে আসার চেষ্টা করছে বলে জানা যায়। এ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।
