কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে বিপ্লব সরকার (২৮) নামের এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌর বাজারের রেল ক্রসিংয়ের পাশে হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব সরকার চাঁদপুরের মতলব উপজেলার লামছড়ি গ্রামের সুরেশ সরকারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের নাঙ্গলকোট শাখার ক্রেডিট সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টার দিকে নাঙ্গলকোট পৌর বাজারের রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ বিপ্লব রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লাকসাম জিআরপি থানার ওসি মুরাদ উল্লাহ বাহার দেশ রূপান্তরকে বলেন, রাতেই নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত